রোববার জানা যাবে মমতার মন্ত্রিত্বের ভাগ্য
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
নির্বিঘ্নে শেষ হলো পশ্চিমবঙ্গের তিন আসনের উপনির্বাচন। মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে এই নির্বাচনে জেতার বিকল্প নেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর। এ কারণে তার আসন ভবানীপুরের দিকেই নজর সবার। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেখানেও ভোটগ্রহণ হয়েছে অবাধে। এখন অপেক্ষা ভোটগণনা ও ফল ঘোষণার। আর তার জন্য অপেক্ষা করতে হবে রোববার (৩ অক্টোবর) পর্যন্ত।
হিন্দুস্তান টাইমসের খবর বলছে, রাজ্যের তিন আসনে উপনির্বাচন নির্বিঘ্নে হলেও ভবানীপুরে ভোটার উপস্থিতি হতাশ করেছে তৃণমূল কংগ্রেসকে। শমসেরগঞ্জ ও জঙ্গিপুরে প্রায় ৮০ শতাংশ ভোট পড়লেও ভবানীপুরে এর হার ৬০ শতাংশ পেরোবে কিনা সন্দেহ।
এদিন বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে সব আসনেই নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে। ভবানীপুরে ভুয়া ভোটারের অভিযোগ তুলেছিল বিজেপি। গাড়ি ভাঙচুর হয়েছে দলটির নেতা কল্যাণ চৌবের। তবে তৃণমূলের দাবি, ভোটে কোনো কারচুপি হয়নি। মমতা বিপুল ভোটেই জিতবেন।
রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার (সিইও) কার্যালয়ও দাবি করেছে, বৃহস্পতিবার যেসব অভিযোগ এসেছে, তা মোটেও গুরুতর নয়।
সিইও কার্যালয়ের সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এদিন নির্বাচন কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে ২০টি। তার মধ্যে ভবানীপুর থেকে গেছে ১২টি, শমসেরগঞ্জ থেকে আটটি। জঙ্গিপুর থেকে কোনো অভিযোগ করা হয়নি।
সিইও কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, দিল্লির নির্বাচন অফিসে গুরুতর কোনো অভিযোগের তথ্য পাঠাতে হয়নি, সেটিই স্বস্তির।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই ভোটকেন্দ্রগুলো কড়া নজরদারিতে রেখেছিল সিইও কার্যালয়ে। ভবানীপুরের সব কেন্দ্রেই ওয়েবকাস্টের (অনলাইনে সরাসরি সম্প্রচার/নজরদারি) ব্যবস্থা রাখা হয়েছিল। সেখানে সব বুথে সিসি ক্যামেরার পাশাপাশি মাইক্রো-অবজার্ভারও ছিলেন।
গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা ব্যানার্জী। ভোটের দিন সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হয়। এমনকি ভোট-প্রক্রিয়া নিয়েও অভিযোগ তোলে শাসক দল তৃণমূল। এবার ভবানীপুর উপনির্বাচনে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করে কমিশন। প্রথমে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার কথা থাকলেও শেষমুহূর্তে আরও ২০ কোম্পানি আধা-সেনা মোতায়েন করা হয় সেখানে। এত প্রস্তুতির পরে নির্বিঘ্নে নির্বাচন করাতে পেরে যেন হাফছেড়ে বেঁচেছে সিইও কার্যালয়।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










